কলাপাড়ায় আদালতের সামনে শিশু পুত্রকে কোলে নেয়ায় মারধর, নির্যাতনের শিকার বাবা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় আদালতের সামনে শিশু পুত্রকে কোলে নেয়ায় মারধর, নির্যাতনের শিকার বাবা

কলাপাড়ায় আদালতের সামনে শিশু পুত্রকে কোলে নেয়ায় মারধর, নির্যাতনের শিকার বাবা

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় মামলার হাজিরা দিতে এসে নিজের ঔরসজাত শিশু পুত্রকে আদালতের সামনে কোলে নেয়ায় মারধর, নির্যাতনের শিকার হলেন এক বাবা। বৃহস্পতিবার সকালে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সম্মুখে এ ঘটনা ঘটে। এসময় আদালতের সামনে চিৎকার, চেঁচামেচিতে উৎসুক জনতা ভিড় করে। পরে আদালতের দায়িত্বরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি আদালতের নজরে এলে তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন আদালত।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আদালত সূত্র জানায়, কুয়াকাটার মুসুল্লীয়াবাদ গ্রামের রঙমিস্ত্রী শফিকুল ইসলাম বেপারী বৃহস্পতিবার সকালে মামলার হাজিরা দিতে এসে আদালতের সম্মুখে তার ঔরসজাত ৩ বছরের শিশু সন্তান মো: সিফাত হোসেনকে কোলে তুলে নিতেই দু’মোহরার তাকে উপর্যুপরি কিল, ঘুষি দিতে শুরু করে। এসময় আদালতের সামনে চিৎকার, চেঁচামেচিতে উৎসুক জনতা ভিড় করে। পরে আদালতের দায়িত্বরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এরআগে দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাথী বেগম শফিকুল’র বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে শফিকুল’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। পুলিশ শফিকুলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। এরপর আপোষ শর্তে শফিকুল’র জামিন মঞ্জুর করেন আদালত।

এদিকে আদালতের সম্মুখে নিজের শিশুপুত্রকে কোলে নিয়ে মারধর, হামলার শিকার হওয়ার বিষয়টি আদালতের নজরে এলে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।

কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!