কলাপাড়ায় ১০ হতদরিদ্র নারী পেল সেলাই মেশিন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় ১০ হতদরিদ্র নারী পেল সেলাই মেশিন

কলাপাড়ায় ১০ হতদরিদ্র নারী পেল সেলাই মেশিন

আপন নিউজ রিপোর্ট।।

কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যেগে হতদরিদ্র,স্বামী পরিত্যাক্তা ও বিধবা ১০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংস্থার এরিয়া অফিস কলাপাড়া পৌরশহরের মদিনাবাগ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার নীলগঞ্জ, মিঠাগঞ্জ ও ডাবলুগঞ্জ ইউনিয়নের ১০ জন (স্বামী পরিত্যাক্তা, বিধবা ও হতদরিদ্র) নারীদের মাঝে সিঙ্গার সেলাই মেশিনসহ প্রয়োজনীয় মালামাল প্রদান করেন।
প্রত্যেক উপকারভোগীকে ১টি সেলাইমেশিন, ১টি চাকনা, ১ টি কাঁচি, ১ টি স্কেল, ১২ গজ ১২ গিরা কাপড়, ৪টি সুতাগুটি ও ১টি ব্যাগ হাতে তুলে দেয়া হয়। দাতা সংস্থা টিয়ারফান্ড, সিডরফান্ড ও ইন্টারএক্ট এর সহযোগীতায় এসব উপকরণ প্রধান করা হয়। ডালবুগঞ্জের বিধবা রেখা বেগম, স্বামী পরিত্যাক্তা আয়শা বেগম, হতদরিদ্র নাজমা বেগম ও হলদিবাড়িয়ার হতদরিদ্র জেসমিন আক্তারসহ সকল উপকারভোগী এসব উপকরণ পেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এগুলো দিয়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করবে তারা।
এ সময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন, সিলভেষ্টার মাইকেল মধু, জেমস রাজীব বিশ্বাস, পায়েল দাস, শাকিল ও নির্মলটুডু প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!