গলাচিপায় ক্রয় করা জমির ভোগদখলে বাধা প্রদান | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
গলাচিপায় ক্রয় করা জমির ভোগদখলে বাধা প্রদান

গলাচিপায় ক্রয় করা জমির ভোগদখলে বাধা প্রদান

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় গ্রহিতার ক্রয় করা জমির ভোগদখলে বাধা প্রদান করেছেন জমি দাতাগণ। গ্রহিতা গোলাম সরোয়ার লিটন মৃধা তার ক্রয় করা জমিতে বাড়ি করার উপযোগী করার জন্য বালু দিয়ে ভরাট করলে এতে বাধা প্রদান করেন জমি দাতা জসিম মীর ও কুদ্দুছ মীর। এ ব্যাপারে গোলাম সরোয়ার লিটন মৃধা বৃহস্পতিবার গলাচিপা প্রেসক্লাব সভাপতি/সম্পাদক বরাবরে জসিম মীর ও কুদ্দুছ মীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী গোলাম সরোয়ার লিটন মৃধা জানায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া ব্রীজ বাজার সংলগ্ন জায়গায় তিনি এক খন্ড জমি জসিম মীর ও কুদ্দুছ মীরের নিকট হতে ক্রয় করেন। গত ৩১ আগস্ট গোলাম সরোয়ার লিটন মৃধা ক্রয় করা জমিতে বাড়ি করার উপযোগী করে বালু দিয়ে ভরাট করলে এতে জমি দাতারা অধিক লোভের বশবর্তী হয়ে বাধা প্রদান করেন। লিটন মৃধা কারণ জানতে চাইলে জমি দাতারা তার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জমিদাতা জসিম মীর এবং তার সঙ্গীয় অন্যান্যরা লিটন মৃধাকে মারধর করেন। এ ঘটনায় লিটন মৃধা ২ সেপ্টেম্বর গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমিদাতা জসিম মীরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নম্বর সি আর ৪০১/২০। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!