গলাচিপায় বজ্রপাতে ঝলসে গেছে দুই কৃষকের শরীর | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
গলাচিপায় বজ্রপাতে ঝলসে গেছে দুই কৃষকের শরীর

গলাচিপায় বজ্রপাতে ঝলসে গেছে দুই কৃষকের শরীর

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় জামাল মতব্বর (৩৫) ও তার ছেলে মো. রিয়াজ মাতব্বর (১৬) নামের দুই কৃষকের শরীর বজ্রপাতে ঝলসে গেছে। বুধবার বেলা দেড়টার দিকে ক্ষেতে মহিষকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত. ইসমাইল মাতব্বরের ছেলে জামাল মাতব্বর। হাসপাতালের চিকিৎসক ডা. স্বর্ণা বলেন, রোগীদের শরীরের বাম পাশসহ, পেট এবং পা ঝলসে গেছে। এরকম রোগীদের প্রাথমিকভাবে কিছুটা ভালো মনে হলেও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। স্থানীয়রা জানান, মহিষের খাবার দেওয়ার জন্য গোয়াল ঘরে গেলে আচমকা এক বজ্রপাত এসে মহিষের উপর পড়লে মহিষটি সাথে সাথে মারা এবং পাশে থাকা জামাল মাতব্বর ও রিয়াজ মাতব্বর আহত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!