গলাচিপায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
গলাচিপায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

গলাচিপায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

গলাচিপা প্রতিনিধিঃ

যৌতুকের দাবীতে গলাচিপায় মাহিনুর বেগম (২৫) নামের এক গৃহবধু মারধরের শিকার হয়েছে। এতে গৃহবধুর মুখের উপরের পাটির একটি দাঁত উপড়ে যায়। বর্তমানে সে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছে।

ঘটনাটি ঘটেছে পৌরসভার ৮নং ওয়ার্ডে মুসলিম পাড়ায় মঙ্গলবার গভীর রাতে। সে ঐ এলাকার রাকিব গাজীর স্ত্রী। জানা গেছে, গত ৭ বছর আগে সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শাহজাহান মিয়া মেয়ের সাথে পৌরসভার ৮নং ওয়ার্ডে মুসলিম পাড়ার বাসিন্দা মনা গাজীর ছেলের সাথে বিবাহ হয়। হাবিবা আক্তার নামের ৫বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। মাহিনুর বেগম জানান, যৌতুকের দাবী শ্বশুড় বাড়ির লোকজন নির্যাতন করে আসছে। মঙ্গলবার গভীর রাতে কথা কাটাকাটির এক পর্যায় তাকে মারধর করলে দাঁত উপড়ে যায়। এতে অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বর্তমানে সে হাসপাতালের ১৯নং বেডে ভর্তি আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলারম মো. সাহেব আলী জানান, বিষয়টি আমি জানি একাধিক বার এ গৃহবধু নির্যাতনের শিকার হয়েছে । এর ন্যায় বিচার হওয়া উচিত। 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!