জমি নিয়ে বিরোধের জেরে হামলা, শতাধিক চারা গাছ কর্তন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
জমি নিয়ে বিরোধের জেরে হামলা, শতাধিক চারা গাছ কর্তন

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, শতাধিক চারা গাছ কর্তন

বরিশাল অফিস:
ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. শহিদ মল্লিক (৩৮) নামের ১জন আহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. শহিদ মল্লিক দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামের মৃত্যু আদম আলী মল্লিকের ছেলে। এঘটনায় শহিদ মল্লিক শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নলছিটি থানায় ১টি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, চরকয়া গ্রামের মৃত্যু রাজ্জাক হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার, লতিফ হাওলাদার, মৃত্যু ইসাহাক মল্লিকে ছেলে সুলতাল মল্লিক ও মৃত্যু লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে সরবালী হাওলাদার হত্যার উদ্ধেশ্যে শহিদ মল্লিকের উপর হামলা চালায়। তখন জীবন বাচাঁতে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় শহিদ মল্লিক নলছিটি থানায় ১টি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয় আলাউদ্দিন বাহিনী। ক্ষিপ্ত হয়ে পুণূরায় রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। হামলা চালিয়ে প্রায় ২লাখ টাকার মাছ লুটপাট করে এবং ছোট বড় ১শ গাছ কেটে ফেলে ওই বাহীনি। এব্যপারে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু জানান, এটা প্রক্রিয়াদিন আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!