শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-১ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-১

শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল।।

শার্শা উপজেলার সাতমাইল গরুর হাট এলাকা থেকে রবিবার (২০ই সেপ্টেম্বর) গভীর রাতে ৪৯ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাগআঁচড়া তদন্তকেন্দ্রের পুলিশ। আটক ফারুক হোসেন গোগা (জব্বারের মোড়) এলাকার শাহিন আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিম বাগআঁচড়া সাতমাইল গরুর হাটের পশ্চিম দিকে আমেনা পল্লী ফোনের দোকানের সামনে রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!