রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন; ৭ ড্রেজার জব্দ; আ.লীগ নেতাসহ আট জনের নামে মামলা

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন; ৭ ড্রেজার জব্দ; আ.লীগ নেতাসহ আট জনের নামে মামলা

বিশেষ প্রতিবেদকঃ 
পুকুর থেকে লোকাল ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ধুলাসারের মিজানুর রহমান হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় দুইটি ড্রেজার জব্ধ করা হয়েছে। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ অর্থদন্ড দিয়েছেন। এছাড়া পূর্ব-ধুলাসার গ্রামে সরকারি খাল থেকে বালু উত্তোলনের দায়ে ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস দালাল, ইনু বাহিনীর হোতা ইনু মৃধা, কাসেমসহ আট জনের নাম উল্লেখ করে মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে। রবিবার বিকালে অর্থদন্ড এবং রাতে মামলা দায়ের করা হয়েছে। আরও পাঁচটি বালু কাটার দেশীয় ড্রেজার জব্দ করা হয়েছে। মহিপুর ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা ইমরান নেওয়াজ মামলাটি করেছেন। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় মামলাটি করা হয়েছে। জানা গেছে ইউনুস দালাল ও ইনু মৃধা বাহিনীর সদস্যরা পূর্ব ধুলাসারে পায়রা বন্দরের নির্মানাধীন ধুলাসার আবাসন প্রকল্প সংলগ্ন খাল থেকে ৫-৭টি ড্রেজার লাগিয়ে কোটি টাকার বালু উত্তোলন করে আসছে। ইতোপূর্বেও এসংক্রান্ত মামলা হয়েছে এসব বালু দস্যুদের নামে। কিন্তু পরিবেশ তথা কৃষি জমির এবং নদী খাল-বিলের ক্ষতিসাধন করে চক্রটি বালু উত্তোলন করে আসছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!