কলাপাড়ায় আনোয়ার সিমেন্ট রিটেইলারস মিট অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় আনোয়ার সিমেন্ট রিটেইলারস মিট অনুষ্ঠিত

কলাপাড়ায় আনোয়ার সিমেন্ট রিটেইলারস মিট অনুষ্ঠিত

আপন নিউজ, কলাপাড়া অফিস:

কলাপাড়ায় আনোয়ার সিমেন্ট এর রিটেইলারদের নিয়ে রিটেইলারস মিট অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চায়না গার্ডেন রেস্তোরায় উপজেলার ৫০ জন রিটেইলারদের নিয়ে রিটেইলার মিট আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রযেক্টরের মাধ্যমে আনোয়ার সিমেন্ট গ্রুপের সকল অংঙ্গ প্রতিষ্ঠানের পরিচিতি ও কার্যপ্রণালী উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। বাজারের অন্যান্য সিমেন্টের তুলনায় আনোয়ার সিমেন্ট কেনো সেরা ও তাদের মধ্যকার পার্থক্য উপস্থাপন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্টের বরিশাল জোনের সিনিয়র ম্যানেজার মহসীন মৃধা, এরিয়া ম্যানেজার মো.আসাদুজ্জামান, প্রডাক্ট ইঞ্জিনিয়ার রিফাত তানসিন ও আনোয়ার সিমেন্ট এর কলাপাড়া উপজেলা ডিলার ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ সভাপতি আবুল হাসনাত রিমন শিকদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, আনোয়ার সিমেন্ট গ্রুপ প্রতিষ্ঠানটি ১৯৪৩ সালে যাত্রা শুরু করে অদ্যাবধি অত্যান্ত সুনামের সহিত ব্যবসায় পরিচালনা করে আসছে। আগামীতে এ প্রতিষ্ঠানটি ব্যবসায় জগতে আরোও পরিধি বিস্তার করতে পারে সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান শেষে আনোয়ার সিমেন্ট গ্রুপের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের জন্য ভোজের আয়োজন ও প্রত্যেকের হাতে উপহার তুলে দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!