কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা সোমবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইএএলজি প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. মোমেন খান। পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপন করেন তিনি। ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ইউনিয়ন পরিষদের সাথে বিভিন্ন দফতরের উন্নয়ন কাজে সমন্বয় সাধন এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজর মনিরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, অ্যাডভোকেট নাসির মাহমুদ, রিয়াজ উদ্দিন তালুকদার, আব্দুল জলিল আকন, নারী নেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!