রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে আরও একটি লাশ উদ্ধার

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে আরও একটি লাশ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ
চারঘন্টার ব্যবধানে কুয়াকাটায় আরও একটি আবাসিক হোটেল থেকে সৌরভ জামিল সোহাগ (৪৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।  রবিবার সকাল ৬টার দিকে একটি লাইট ব্লু কালারের প্রাইভেট কারে টুকু নামে একজনকে নিয়ে আবাসিক হোটেল সাউথ বাংলার ১১২ নং কক্ষে ওঠেন তিনি। এর পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টুকু পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে হোটেলের রুম ত্যাগ করে প্রাইভেট কার নিয়ে বেরিয়ে যান। হোটেলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং ডায়েরীর ভিত্তিতে পুলিশ এসব তথ্য জানান। বিকেলে ওই হোটেলের বয় মুসা (২৫) কক্ষ পরিস্কার করতে গিয়ে দরজা খোলা এবং খাটের ওপর শুয়ে থাকা সৌরভ জামিল সোহাগের নিথর দেহ দেখতে পায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। নিহত সৌরভ জামিল সোহাগের বাসা খুলনার দৌলতপুর আঞ্জুমান সড়কে বলে জানা গেছে। পুলিশের ভাষ্যমতে সন্দেহভাজন হত্যাকারী টুকু খুলনার একটি আবাসিক হোটেল মালিকের ছেলে। পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিছানাপত্র এবং লাশের অবস্থা দেখে ধারণা, হত্যাকারী বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করে সটকে পড়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে। মহিপুর থানার ওসি জানান, সোমবার রাতে লাশ উদ্ধারের পর পটুয়াখালী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দুপুরের দিকে আল্লাহর দান আবাসিক হোটেল থেকে আঃ মানিক (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!