গনমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ওসি ডিবিকে তদন্তের নির্দেশ দিলেন আদালত | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
গনমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ওসি ডিবিকে তদন্তের নির্দেশ দিলেন আদালত

গনমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ওসি ডিবিকে তদন্তের নির্দেশ দিলেন আদালত

বিশেষ প্রতিবেদকঃ

দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আন্দোলন৭১ডটকম, আপন নিউজ বিডি ডটকম ও জাতীয় দৈনিক মানব কন্ঠ’র অনলাইন ভার্সনে যথাক্রমে ১০ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর ২০২০ ‘আদালতের সামনে শিশুকে কোলে নেয়ায় নির্যাতনের শিকার বাবা’ ও ’পুত্রকে কোলে নেয়ায় বাবাকে মারধর’ শীর্ষক সংবাদটি আমলে নিয়ে মিস কেস (০৩/২০২০) দায়ের করেছেন বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত।

১১ সেপ্টেম্বর ২০২০ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট উল্লিখিত সংবাদটি যাচাইয়ের নিমিত্তে মো: শাহজাহান মিয়া, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালীকে তদন্ত করে আগামী ১৫ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। একই সাথে বিজ্ঞ আদালত অত্র সংবাদের প্রতিবেদককে (২২ সেপ্টেম্বর ২০২০ স্মারক নম্বর ৯৫১(১)১) তদন্তকারী কর্মকর্তাকে এতদসংক্রান্ত সকল তথ্য প্রমান দিয়ে সহায়তা করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

এর আগে বিজ্ঞ আদালতের বিশেষ নির্দেশের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত নথি উপস্থাপন করা হয়। যাতে বলা হয় ’পুত্রকে কোলে নেয়ায় বাবাকে মারধর’ শীর্ষক শিরোনামের প্রকাশিত সংবাদ আদালতের গোচরীভূত হয়েছে।

প্রসংগত, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মামলার হাজিরা দিতে এসে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সম্মুখে নিজের ঔরসজাত ৩ বছরের শিশু সন্তান মো: সিফাত হোসেনকে কোলে নেয়ায় দু’মোহরার কর্তৃক মারধর, নির্যাতনের শিকার হন কুয়াকাটার মুসুল্লীয়াবাদ গ্রামের রঙমিস্ত্রী শফিকুল ইসলাম বেপারী। দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাথী বেগম শফিকুল’র বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। এরপর বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে পুলিশ শফিকুলকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে। পরে আপোষ শর্তে শফিকুল’র জামিন মঞ্জুর করেন আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!