আমতলীতে দুই একর জমির রোপা আমনের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে দুই একর জমির রোপা আমনের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

আমতলীতে দুই একর জমির রোপা আমনের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের দুই একর জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্য মাসুদ মৃধার নেতৃত্বে শতাধিক দুর্বৃত্তরা শুক্রবার রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক আজাহার মোল্লা। শনিবার  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান এস আই সোহেল রানা।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের আশু সরদার ৭ একর ২৩ শতাংশ জমি রেখে মারা যান। ওই জমির মালিক হন তার কন্যা জয়ফুল বিবি। এ জমি ভুয়া দলিল মুলে নবিনেওয়াজ খানের ওয়ারিশ আনসার খান দাবী করে জোরপূর্বক ভোগদখল করে আসছে। এ ঘটনায় ২০০৭ সালে জয়ফুল বিবি বাদী হয়ে আমতলী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ১৩ বছর পরে ওই মামলায় এ বছর জয়ফুল বিবির পক্ষে রায় হয়। আদালতের নির্দেশানুসারে ওই জমি জয়ফুল বিবির ওয়ারিশ আজাহার মোল্লা ভোগদখলে নেন। এ বছর ওই জমি জয়ফুল বিবির ওয়ারিশগণ চাষাবাদ করে আমন চারা রোপন করেন। শুক্রবার গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধার নেতৃত্বে বারেক খান, খালেক খান, মাহতাব খান, মাহবুব মৃধা, জব্বার মৃধা ও হারুন বিশ্বাসসহ শতাধিক দুর্বৃত্তরা ওই জমির রোপনকৃত চারা উপড়ে ফেলে এমন অভিযোগ করেন আজাহার মোল্লা। খবর পেয়ে শনিবার সকালে আমতলী থানার এসআই মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় মজিবর মোল্লা, রফিক গাজী ও রেবেকা বেগম বলেন, রাতের আধারে ইউপি সদস্য মাসুম মৃধার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসীরা আমন ধানের চারা উপড়ে ফেলেছে।
আজাহার মোল্লা বলেন, আদালতের রায় পেয়ে জমি চাষাবাদ শেষে আমন ধানের চারা রোপন করেছি। ওই জমির চারা ইউপি সদস্য মাসুদ মৃধা, বারেক খান, খালেক খান, মাহতাব খান, মাহবুব মৃধা, জব্বার মৃধা ও হারুন বিশ্বাসসহ শতাধিক সন্ত্রাসী রাতের আধারে চারা উপড়ে ফেলেছে। তিনি আরো বলেন, ইউপি সদস্য মাসুদ মৃধা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে ইউপি সদস্য মাসুদ মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই খানে আমার কোন জমি নেই। তবে আমার বড় ভাইর জমি আছে।
আমতলী থানার এস আই সোহেল রানা বলেন, খবর পেয়ে ওসির নির্দেশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!