রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

আমতলী প্রতিনিধিঃ

রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে ছাগলে রোপা আমনের বীজ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আট মাসের অন্তসত্তা জেসমিন বেগম ও তার স্বামী আবুল হাসানাত গুরুতর আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সন্ত্রাসী প্রতিপক্ষের হামলায় আহতের পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।
জানা গেছে, উপজেলার কাটাখালী গ্রামের আবুল হাসানাত হাওলাদারের সাথে একই গ্রামের শাহিন হাওলাদারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবুল হাসানাতের ছাগল শাহিন হাওলাদারের রোপা আমন ক্ষেতে গেলে আটকিয়ে রাখে। আবুল হাসানাত তার ছাগল আনতে গেলে শাহিন হাওলাদার ও তার লোকজন অহেতুক ঝগড়ার সৃষ্টি করে। এক পর্যায়ে শাহিন হাওলাদার তার ভারাটে সন্ত্রাসী জাহিদ, রাকিব ও লাজিম হাওলাদার আবুল হাসানাতের উপর হামলা চালায়। তার ডাক চিৎকারে স্ত্রী জেসমিন বেগম স্বামীকে রক্ষায় এগিয়ে এলে তার উপরেও হামলা চালায় তারা। এতে আট মাসের অন্তসত্তা জেসমিন বেগম (৩০) ও তার স্বামী আবুল হাসানাত গুরুতর আহত হয়। আহতদের স্বজনরা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের ভয়ে আহতের পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
শাহিন হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
আহত আবুল হাসানাত বলেন, আমার প্রতিবেশি শাহিন হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন আমার ছাগল আটকে রাখে শাহিন হাওলাদার। আমি ছাগল আনতে গেলে তারা আমার উপর হামলা চালায়। আমার স্ত্রী আমাকে রক্ষার জন্য গেলে তার উপরও হামলা চালায়। আমি এ ঘটনার বিচার চাই।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎস মোঃ মনিরুল ইসলাম বলেন, আহতদের যথাযথ ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
রাঙ্গাবালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!