রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিব | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিব

রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিব

আপন নিউজ ডেস্কঃ

রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বুধবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে উপজেলার বাহেরচর বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেন, বঙ্গভবনে বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে বলেছিলাম, আমি এমন এক এলাকার বাসিন্দা যেখানে বিদ্যুৎ নেই। সাগর-নদীবেষ্টিত বিচ্ছিন্ন এলাকা। তিনি আমার কথা অনেকক্ষণ ধরে শুনলেন এবং আলোচনা করলেন। তিনি সেদিন কথা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব রাঙ্গাবালীতে বিদ্যুৎ দেবেন।

তিনি বলেন, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমি নিজে গিয়ে ডিও লেটার দিয়েছিলাম আমার এলাকায় বিদ্যুৎ দেয়ার জন্য। তিনি নিজ হাতে চেয়ারম্যানকে লিখে দিয়েছিলেন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে রাঙ্গাবালীতে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙ্গাবালীতে বিদ্যুৎ চালু হতে যাচ্ছে। মুজিববর্ষের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়া,
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার (গলাচিপা) প্রকৌশলী মাইনউদ্দিন আহমেদ, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!