গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত-১ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত-১

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত-১

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রফিকুল ইসলাম (২০) আহত হওয়ার খবর পাওয়া গেছে। রফিকুল ইসলাম হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের রাতে  গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে। আব্দুল রাজ্জাক হাওলাদার জানান, গত বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছেলেকে আমাদের একই এলাকার মো. রাকিব, মো. সাইদুল সহ আরও অনেকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরতর আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে আমার ছেলেকে গলাচিপা হাসাপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিসাধীনে রফিকুল ইসলাম হাসতালের ৩য় তলায় ৭নং বেডে ভর্তি আছে। রফিকুল ইসলাম প্রতিবেদককে জানান, রাকিবের ছাগলে আমাদের চারা গাছ খেয়ে ফেললে আমরা ছাগলটিকে বেধে রাখলে আমার উপর চড়াও হয়ে কয়েকজন মিলে আমাকে মারধর করেছে এবং আমাদের ঘর ভাংচুর করেছে। মো. রাকিব বলেন, আমাকেও প্রতিপক্ষরা মারধর করেছে। আমিও হাসপাতালে ভর্তি আছি। পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম মিয়া বলেন, ঘটনাটি শুনেছি দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংশার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় আব্দুল রাজ্জাক হাওলাদার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!