বরগুনায় সময় টেলিভিশনের প্রতিবেদক কুয়াকাটার হোটেল থেকে গ্রেপ্তার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
বরগুনায় সময় টেলিভিশনের প্রতিবেদক কুয়াকাটার হোটেল থেকে গ্রেপ্তার

বরগুনায় সময় টেলিভিশনের প্রতিবেদক কুয়াকাটার হোটেল থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক এম এ আজিমকে গ্রেপ্তার করেছে মহিপুর থানার পুলিশ। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর মেয়ে।

শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মি: সময় মহিপুর থানা পুলিশ কুয়াকাটায় অভিযান চালিয়ে গোল্ডেন ইন হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান।

সূত্র জানান, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে (১৪) কে অপহরণের অভিযোগে ২ অক্টোবর রাতে বরগুনায় সদর থানায় সময় টিভির সাংবাদিক আজীমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন অপহৃত স্কুল ছাত্রীর বাবা। এঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পর্যটন এলাকা কুয়াকাটা থেকে গ্রেফতার করা হয়।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করায় বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আজিম ও উদ্ধার হওয়া ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!