মা ইলিশ রক্ষায় কুয়াকাটায় সচেতনতামূলক সভা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
মা ইলিশ রক্ষায় কুয়াকাটায় সচেতনতামূলক সভা

মা ইলিশ রক্ষায় কুয়াকাটায় সচেতনতামূলক সভা

আপন নিউজ, কলাপাড়া অফিস।।

“মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এই শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে কয়াকাটার মৎস্য আড়ৎ পট্টিতে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা নৌ-পুলিশ এর ইনচার্জ মোহাম্মদ মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশার অালো জেলে সমিতির সভাপতি মো.নিজাম শেখ,কুয়াকাটা মৎস্য আড়দদার সমিতির সাবেক সভাপতি মো.বশির হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধকালীন সময় সারাদেশে পরিবহন, মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। এসয় স্থানীয় জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!