গলাচিপায় ছাত্রলীগ কর্মীকে কোপালেন ছাত্রলীগ সম্পাদক | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় ছাত্রলীগ কর্মীকে কোপালেন ছাত্রলীগ সম্পাদক

গলাচিপায় ছাত্রলীগ কর্মীকে কোপালেন ছাত্রলীগ সম্পাদক

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় জন্মদিনের উৎসবে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ কর্মী নাজমুলকে (২৪) ছুড়ি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি হাওলাদার (২৩)। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টায় পৌর এলাকার গোডাউন রোডে সাব্বির হোসেন হিমেলের বাসায়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি মামলা হয়েছে। এতে ছাত্রলীগ নেতা বাপ্পিকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে, গলাচিপা পৌর এলাকার গোডাউন রোডে জয়নাল খলিফার ছেলে ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন হিমেলের জন্মদিন উপলক্ষে বন্ধুবান্ধবদের দাওয়াত করেন। পরে রাত সাড়ে নয়টার দিকে ওই জন্মদিন উৎসবে নাজমুলের সাথে বাপ্পির বাকবিতÐার এক পর্যায় বাপ্পি কেক কাটার ছুড়ি দিয়ে নাজমুলকে কুপিয়ে রক্তাক্ত যখম করে। এসময় বন্ধুরা নাজমুলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে এ ঘটনায় পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদককে আসামী করে গলাচিপা থানায় নাজমুল একটি মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ ওই রাতেই (শনিবার) বাপ্পিকে গ্রেফতার করে। রবিবার সকালে পুলিশ বাপ্পিকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!