তালতলী উপ-নির্বাচন মাত্র ১৫ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন নৌকার প্রার্থী | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলী উপ-নির্বাচন মাত্র ১৫ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন নৌকার প্রার্থী

তালতলী উপ-নির্বাচন মাত্র ১৫ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন নৌকার প্রার্থী

আমতলী প্রতিনিধিঃ

মাত্র ১৫ ভোটের ব্যবধানে বে-সরকারীভাবে বিজয়ী হলেন নৌকার প্রার্থী নুর মোহাম্মদ মাষ্টার। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ২৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মাওলানা মানসুরুল আলম ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯ ভোট।
জানাগেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই মারা যান। ফলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ শুন্য হয়। পরে নির্বাচন কমিশন ওই ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এ নির্বাচনে তিন জন মসনোনয়নপত্র দাখিল করেন। নৌকা প্রতিক নিয়ে নুর মোহাম্মদ মাষ্টার, ঘোড়া প্রতিক নিয়ে মাওলানা মানসুরুল আলম ও আনারস প্রতিক নিয়ে ইব্রাহিম হোসেন পনু প্রতিদ্বন্ধিতা করেন। মঙ্গলবার সারাদিন শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়। এদিকে পরিচয় গোপন করে নৌকা প্রতিকের এজেন্ট হওয়ায় ইউপি সদস্য মোঃ মাঈনুদ্দিন ও জাকির হোসেনসহ পাচজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলাবাহিনী। এ নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থী নুর মোহাম্মদ মাষ্টার বে-সরকারীভাবে ৩ হাজার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে মাওলানা মানসুরুল আলম ৩ হাজার ৯ ভোট পেয়েছেন। মাত্র ১৫ ভোটের ব্যবধানে নৌকা প্রতিক প্রার্থী নুর মোহম্মদ মাষ্টার বিজয়ী হয়েছে।
তালতলী নির্বাচন ও প্রিজাইডিং অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!