গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপাঃ

গলাচিপায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপা উপজেলার চর ওহাবের কাসেম মৃধা(৪৫) মারা যান। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে বুধবার আধা পাকা ধান কাটতে যায় ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লাঠিয়াল। এসময় গলাচিপা উপজেলার চর ওহাবের কৃষক কাসেম মৃধা নিজের ফলানো ফসল রক্ষায় বাঁধা দিলে দুই পক্ষের সংঘর্ষে ১৫/১৬ জন অহত হয়েছে। গলাচিপা উপজেলার কাসেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা (২৮) সহ ১০/১২ জন এবং চর ফ্যাশনের ৫/৬ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে গলচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেবাচিমে গেলে আশংকাজনক অবস্থায় কাসেম মৃধা ও বাবুল হাওলাদারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গলাচিপা উপচেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, পূর্ব চরবিশ্বাস মৌজার চর ওহাবে প্রায় পৌনে পাঁচশ একর জমি বিভিন্ন কৃষকের রেকর্ডীয় যা গলাচিপা থানার সীমানার মধ্যে রয়েছে। কিন্তু চর ফাশন উপজেলা মুজিবনগর ইউনিয়নের সংঘবদ্ধ একটি ভূমিদস্যু চক্র গায়ের জোরে প্রতিবছর জমির ফসল লুট করে নিয়ে যায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চর বিশ্বাসে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত কাসেম মৃধা নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার মামলা প্রকৃয়াধীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!