মহিপুর ওসি’র মহানুভবতায় সুবিধা বঞ্চিত শিশু তানজিলা পেলো নতুন ঠিকানা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
মহিপুর ওসি’র মহানুভবতায় সুবিধা বঞ্চিত শিশু তানজিলা পেলো নতুন ঠিকানা

মহিপুর ওসি’র মহানুভবতায় সুবিধা বঞ্চিত শিশু তানজিলা পেলো নতুন ঠিকানা

মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুরঃ মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর একান্ত প্রচেষ্টায় পরিজনহীন সুবিধা বঞ্চিত শিশু তানজিলা পেলো নতুন ঠিকানা।




মঙ্গলবার সকালে মহিপুর থানার অফিসার ইনচার্জ জানতে পারেন যে, মহিপুর সুইজগেট এলাকার অপরিচিত একটি মেয়ে তানজিলা (১৭), পথ হারিয়ে স্থানীয় হেলেনা বেগমের বাসায় আশ্রয় নেন। মেয়েটির নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিক মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নির্দেশক্রমে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানায় তাকে নারী ও শিশু ডেক্সে উপজেলা প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে পুলিশি সেবা ও পরিচর্যা দেয়া হয়। তার পরিবারের সম্পর্কে খবর নিয়ে জানা যায়, তার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাটে। পিতার নাম হানিফ সরদার, মা নেই। বাবা এবং পরিবারের কেউ শিশু তানজিলার খোজ রাখেনা। তার বাবার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বাবার সাথে কথা বলতে পারেনি থানা পুলিশ।

পরবর্তীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পরামর্শ মোতাবেক উপজেলা প্রবেশন অফিসারের উপস্থিতিতে সুবিধা বঞ্চিত শিশুটির নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা চিন্তা করে কলাপাড়া উপজেলা প্রবেশন অফিসারের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশু তানজিলাকে ব্যবস্থাপক সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূর্নবাসন কেন্দ্র, বরিশাল প্রেরণ করা হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, শিশু তানজিলার নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা চিন্তা করে আমরা তাকে পুর্নবাসন কেন্দ্রে প্রেরণ করছি। আমরা তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবু্ও আমরা আমাদের সাধ্যমত সুবিধা বঞ্চিত শিশু তানজিলা (১৭) কে নিরাপত্তা ও পূনর্বাসনের ব্যবস্থা করেছি। সাধারণ মানুষকে সেবা দানই আমার কর্তব্য। আমাদের শ্লোগান একটাই “চাকরি নয়, সেবা”।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!