পায়রা বন্দরে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
পায়রা বন্দরে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

পায়রা বন্দরে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মাণাধীন আবাসন কেন্দ্র থেকে শাওন (২২) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।




শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে ওই আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত নেছাড় উদ্দিন শাওন ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। শাওন নির্মাণাধীন আবাসনে ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস ওই প্রজেক্টে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে জানান, সকাল আটটার দিকে মৃতের ঘরের দরজা বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডেকেও কোনো সাড়া পাননি। পড়ে জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসীম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!