মহিপুরে হারানো শিশু সুমাইয়াকে খুঁজে পেল তার পরিবার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
মহিপুরে হারানো শিশু সুমাইয়াকে খুঁজে পেল তার পরিবার

মহিপুরে হারানো শিশু সুমাইয়াকে খুঁজে পেল তার পরিবার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুরে হারানো শিশু সুমাইয়া আক্তার (৭) কে খুঁজে পেল তার পরিবার।




মহিপুর থানা সূত্র জানা গেছে, ২৩ অক্টোবর সন্ধ্যায় কলাপাড়া উপজেলার মহিপুরের নাইরীপাড়া রভ্যানচালক মোঃ হাসান প্যাদা জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল নম্বরে কল করে জানান যে, কুয়াকাটা পৌরসভার চৌরাস্তা কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের উপর সুমাইয়া আক্তার নামের একজন পথহারা শিশুকে পায়। শিশুটি পথ হারিয়ে মা-বাবা সহ পরিবারের কাউকে খুঁজে পাচ্ছিল না। সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্নস্থানে তার পরিবারের আপন লোকজনদের খোঁজাখুঁজি করে না পেয়ে কান্না করছিল। উক্ত পথ হারানো শিশু তার বাবার নাম ছাড়া কিছুই বলতে পারে নাই। ডিউটি অফিসার বিষয়টি অফিসার ইনচার্জ, মহিপুর থানাকে অবহিত করলে অফিসার ইনচার্জ এর নির্দেশে মহিপুর থানার কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয়ে পথ হারানো শিশু সুমাইয়া আক্তার কে পরম মমতায় তার মা-বাবার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। কুইক রেসপন্স টিম এর সদস্যরা অফিসার ইনচার্জ এর সরাসরি তত্বাবধানে শিশু সুমাইয়া আক্তার কে সাথে নিয়ে তার পরিবারের লোকজনদের খুঁজে বের করতে থানা এলাকার বিভিন্নস্থানে যোগাযোগ করেন।

অবশেষে দীর্ঘ দুই ঘন্টা পর মহিপুর থানার কুইক রেসপন্স টিম সুমাইয়া আক্তার, পিতা-সৈয়দ শামসুল হক, মাতা-মোসাঃ আমিনা বেগম, সাং-পুরানপুর, থানা- কানাইঘাট, জেলা-সিলেট, এ/পি-মহিপুর (কাঠপট্টি), থানা-মহিপুর, ঠিকানা খুঁজে পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং শিশু সুমাইয়া কে থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসডেস্কে নিয়ে এসে খাবারের ব্যবস্থা সহ মানবিক সেবা প্রদান করেন।

শিশুটির বাবা থানায় হাজির হলে মহিপুর থানার জিডি নং-৭৮৪, তারিখঃ ২৩-১০-২০২১, মূলে তার বাবার জিম্মায় প্রদান করেন। শিশু সুমাইয়া আক্তারকে ফিরে পেয়ে তাহার বাবা সৈয়দ শামসুল হক আবেগাপ্লুত হয়ে মহিপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!