মারামারির ঘটনা কলাপাড়ায় ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
মারামারির ঘটনা কলাপাড়ায় ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক গ্রেফতার

মারামারির ঘটনা কলাপাড়ায় ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক গ্রেফতার

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে মো.রাজিব হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো.অমি গাজী (২৪) ও তার এক সহযোগী মো.ইমন (২৩) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকায় মারামারির এ ঘটনা ঘটার পরপরই পুলিশ তাদের আটক করে। গুরুতর জখম রাজীব হাওলাদার বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।




এ ঘটনায় রাজীব হাওলাদারের মা মোসা.খালেদা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা অমি গাজীকে প্রধান আসামী করে সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, পূর্ব শত্রুতার জের এবং সিগারেট খাওয়া নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে রাজীবকে কুপিয়ে জখম করা হয়। ইতিমধ্যে দু’জন আসামী কে আটক করা হয়েছে, বাকীদের আটকের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!