বেনাপোল সীমান্তে ১২ পিচ স্বর্ণের বারসহ আটক-২ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল সীমান্তে ১২ পিচ স্বর্ণের বারসহ আটক-২

বেনাপোল সীমান্তে ১২ পিচ স্বর্ণের বারসহ আটক-২

মোঃ জসীম উদ্দীন, শার্শাঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ১২ পিচ স্বর্ণের (ওজন ১ কেজি ৪০২ গ্রাম) ও একটি মোটরসাইকেল সহ দুই জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮) ও একই এলাকার আলী কদর মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩২)।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, গোপন খবরে জানতে পেরে, পুটখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১২ পিচ স্বর্ণের (ওজন ১ কেজি ৪০২ গ্রাম) ও একটি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। যার আনুমানিক মূল্য নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা।

তিনি আরো জানান, আটককৃত আসামীদেরকে স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!