কলাপাড়ায় নিজের শরীরে নিজেই বিষ পুস; অতঃপর মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় নিজের শরীরে নিজেই বিষ পুস; অতঃপর মৃত্যু

কলাপাড়ায় নিজের শরীরে নিজেই বিষ পুস; অতঃপর মৃত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিরিন্স দিয়ে নিজের শরীরে নিজে বিষ পুষ করে সুমন গাজী (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু সুমন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

মৃত সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমনের সঙ্গে ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের (সৎ পিতা) ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। প্রায় ছয় মাস আগে সুমনের শ্বশুর বাড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংসাও হয়েছে।

দুই মাস আগে তাদের ওরসে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে ১৫ দিন আগে সুমন তার শ্বশুর বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর ধরে। সুমন মানসিক চাপ সহ্য করতে না পেরে তিন দিন আগে সিরিঞ্জ দিয়ে পায়ে (ঘাস মারা ঔষধ) বিষ প্রয়োগ করে। এতে সমুন গুরুতর অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার দুপুরে তাকে তার স্বজনরা কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করে। তার চাচাতো ভাই হাসপাতালের চিকিৎসক মাহমুদুর রহমানের কাছে বিষয়টি খুলে বললে সুমন সম্মতি প্রকাশ করে। পরে রাত ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, যখন তার স্বজনরা বিষয়টি খুলে বলছিলো, তখন সুমন সম্মতি প্রকাশ করেছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করেছি।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য বুধবার পটুয়াখালী মর্গে প্রেরন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!