প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল

আপন নিউজ অফিসঃ প্রধানমন্ত্রীকে নিয়ে আশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কলাপাড়া স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করেন নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী জসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল সালাম বিশ্বাস।

এসময় মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তিসহ দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে বিচারের দাবী জানান বক্তরা।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.বশির, সুলতান খান, ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, দপ্তর সম্পাদক সাকিবুল হাসান, সদস্য নাঈমুর রহমান রনি, হালিম সরদারসহ উপজেলা, পৌর শহর স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!