মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে স্বামীর মৃত্যু

আমতলীতে স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে স্বামীর মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ পিকআপ গাড়ীর চাপায় পিষ্ট হয়ে গত সোমবার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মোঃ রাকির (১৬)  নিহত হয়। স্ত্রী-সন্তান হারানোর শোক সইতে না পেরে তাদের নিহতের ৭ দিন পরে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। একই পরিবারের তিন জনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার  পশ্চিম চুনাখালী এলাকায় রবিবার ভোর রাতে।

জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে গত সোমবার বাড়ী থেকে রওয়ানা দেয়। ভাই সিদ্দিক পাহলানের বাড়ীতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ গাড়ীর (চট্টমেট্রো-ন-১১-৯০৬৩) চাপায় পিষ্ঠ হয়ে স্ত্রী নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হয়। তাদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে রবিবার ভোর রাতে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। একই পরিবারের তিনজনের মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার রেখে যাওয়া একমাত্র কন্যা পারভীন (১৮) বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন।
মাদ্রাসা শিক্ষক প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানো শোক সইতে না পেয়ে স্বামী কালামের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরো বলেন,৭ দিনের মাথায় একই পরিবারে তিন জন মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেয়ে পারভীন আক্তার কান্নায় মুর্ছা যাচ্ছে আর বিলাপ করে বলেন, মোর সবই শ্যায় অইয়্যা গ্যাছে। আলহে বাহে হে আইজ মইর‌্যা গেছে। মুই কি লইয়্যা থাকমু। আল্লায় মোরে ক্যা নেলে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!