কলাপাড়ায় বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ; গ্রেফতার-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ; গ্রেফতার-২

কলাপাড়ায় বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ; গ্রেফতার-২

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে থানার পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রাম থেকে প্রতারক সুজন প্যাদা ও আরিফ খান’কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে কলাপাড়া পল্লী বিদ্যুতের ডেপুটি জোনাল ম্যানেজার সজীব পাল বাদী হয়ে তিনজনের নামে কলাপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে বালিয়াতলী এলাকার গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আসছে। এছাড়া টাকা উত্তোলনের সময় প্রতারকরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে রশিদ দিয়ে আসছিলো। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নজরে আসলে তারা থানায় মৌখিক অভিযোগ করেন। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, তারা প্রতারক চক্র। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!