কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে হামলা; আহত-৫ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা
কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে হামলা; আহত-৫

কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে হামলা; আহত-৫

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।

এতে দুই পক্ষের পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) বিকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারের দেলোয়ার হোসেনের চায়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এসময় আবদুল হক মৃধা, খোকন মৃধা, জুয়েল মৃধা, সুমন মৃধা ও অপর পক্ষের সবুজ প্যাদা গুরুতর আহত হন। স্থানীয়রা এদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত আবদুল হক মৃধা জানান, পূর্বের শত্রুতার জের ধরে ও জমিজমা বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রাকিবুল প্যাদা, হক প্যাদা, রফিক প্যাদা, সবুজ প্যাদা, ওমর প্যাদা সহ ৮ /১০ জন ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে জখম করে।

অপর পক্ষের আহত সবুজ প্যাদা জানান, জমিজমা বিরোধকে কেন্দ্র করে আমার চাচা সাবেক ইউপি সদস্য ওমর আলী প্যাদাকে মারধর করে, এ বিষয়ে দেখে তার তার ছেলে রাকিবুল প্যাদা, হক প্যাদাকে জানালে আবদুল হক মৃধা, রাজিব সহ ১০/১২ জন আমার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে জখম।

এ ঘটনায় দুই পক্ষেরই মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ জসীম জানান, ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!