গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় ফাইনাল অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় ফাইনাল অনুষ্ঠিত

গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় ফাইনাল অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশনের আয়োজনের কুরআন তিলাওয়াত প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলামের তত্ত্বাবধানে ২৬ আগষ্ট উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখের এন আই সিকদার ফাউন্ডেশনের মহাপরিচালক ডাঃ ইমাম সিকদার। এতে পটুয়াখালীর ৮ টি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এ সময় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কারী ও ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আবু সালেহ মোহাম্মদ মুসা।

এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী আবু জর গিফারী ও হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লা। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সামদানিয়া দরবার শরীফের পীর মাওলানা আবুল কাশেম সামদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন জেড আলিম মাদ্রাসার অ্ধ্যক্ষ মোঃ আবদুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ।

সভাপতিত্ব করেন এন আই ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারীর হাতে ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীর হাতে ৩০ হাজার, তৃতীয় স্থান অধিকারীর হাতে ২০ হাজার এবং ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীর হাতে ৫ হাজার টাকাসহ সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!