রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কক্সবাজারের হ/ত্যা মামলার পলাতক আসামী কলাপাড়ায় গ্রে/ফ/তা/র

কক্সবাজারের হ/ত্যা মামলার পলাতক আসামী কলাপাড়ায় গ্রে/ফ/তা/র

আপন নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু থানার হত্যা মামলার আসামি মো. ইব্রাহিমকে (২০) কলাপাড়ার নবীনপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে ইব্রাহিম কে রবিবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম কক্সবাজার সদর থানার উল্টাখালী এলাকার বাসীন্দা। তার বাবার নাম মো. ইউনুছ।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট সিএনজি চালক রামুর বাসীন্দা রিয়াজ উদ্দিনের ছেলে অটো রিকশা চালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিল। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের একটি নালায় তার মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত ইব্রাহিম এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!