কলাপাড়ায় লতাচাপলীতে প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় লতাচাপলীতে প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কলাপাড়ায় লতাচাপলীতে প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজামের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

এ সময় সদ্য যোগদানকৃত প্রশাসনিক কর্মকর্তা রুবায়েত আদনান, ইউপি সদস্য রাহিমা আক্তার রুপা, অফিস অ্যাসিস্ট্যান্ট হাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশগণ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে বক্তারা রাশেদ নিজামের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থল টিয়াখালী ইউনিয়ন পরিষদে সাফল্য কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!