চর ধুলাসার মৎস্য বন্দরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
চর ধুলাসার মৎস্য বন্দরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

চর ধুলাসার মৎস্য বন্দরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চর ধুলাসার মৎস্য বন্দরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মৃধা।

সভাপতিত্ব করেন চক ধুলেশ্বর মৎস্য বন্দর বাজার কমিটির সভাপতি মোঃ সোহেল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুহুল, ক্রিয়া সম্পাদক মোঃ আক্তারুজ্জামান পিন্টু, পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ সোয়েবুর রহমান শোয়েব, উপজেলা কমিটির সদস্য মোঃ সিদ্দিক প্রমুখ।

সভায় রফিকুল ইসলাম মৃধা বলেন, ঝড়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে জেলে পরিবারের ক্ষতিপূরণ ৫০ হাজার টাকার পরিবর্তে ৫ লাখ টাকা করার দাবি জানান।

এছাড়া জেলে কার্ড সংস্কার করে প্রকৃত জেলেদের কার্ড প্রদান, অবরোধকালীন সময়ে চালের পাশাপাশি জেলেদের ৫,০০০ টাকা আর্থিক সহায়তা,চাল বিতরণের সময় জেলে সমিতির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার দাবি রাখেন।

তিনি আরও বলেন, জননেতা এবিএম মোশারেফ হোসেন সমুদ্রতীরবর্তী এলাকায় বড় হয়েছেন। শৈশব-কৈশোর কেটেছে জেলেদের মাঝেই, তাই তাদের দুঃখ-দুর্দশা তিনি ভালোভাবেই বোঝেন। জেলেদের দাবি পূরণে তাকে এমপি বানাতে সঙ্ঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!