শীতার্তদের পাশে উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
শীতার্তদের পাশে উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি

শীতার্তদের পাশে উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি

আপন নিউজ ডেস্কঃ মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর।

শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের রক্ষা করতে তিনি ঢাকার বিভিন্ন ফুটপাতে রাতযাপন করা হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

নিজের ব্যক্তিগত গাড়িতে করে গভীর রাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যেখানে অসহায় মানুষরা খোলা আকাশের নিচে শুয়ে থাকেন, সেখানেই তাদের গায়ে পরিয়ে দেন শীতবস্ত্র। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই মানবিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।

এছাড়াও গত ১২ ডিসেম্বর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ তানজিল মীর। স্থানীয়দের মতে, তার এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর,যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সদস্য হারুন মীর এবং মোঃ নয়ন মোল্লা (ডিজাইনার মা এন্টারপ্রাইজ)।

তার এই মহতী উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মানবতার সেবায় এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!