রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪

কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ও কাঁচা দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

সেনা সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের অধীন দুটি পৃথক টহল দল উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোম্পানিপাড়ায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

এছাড়া অভিযানে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদ জব্দ করা হয়, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উলান (২৮), মোমিইয়া (৩৪), চৌমাংসিং (৪৯), চৌসি (৩২)।

পরবর্তীতে রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কাঁচা ও অপরিশোধিত দেশি মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় অবৈধ মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!