কলাপাড়ায় সন্ত্রাসী মুসার তান্ডব; কৃষককে মারধর করে ২০০০ তরমুজ লুট | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় সন্ত্রাসী মুসার তান্ডব; কৃষককে মারধর করে ২০০০ তরমুজ লুট

কলাপাড়ায় সন্ত্রাসী মুসার তান্ডব; কৃষককে মারধর করে ২০০০ তরমুজ লুট

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
কলাপাড়ার কাউয়ার চর গ্রামের দরিদ্র চাষী টুকু মিয়ার দুই হাজার তরমুজ লুট করে নেয়া হয়েছে। এসময় টুকুকে বেধড়ক পেটানো হয়েছে। শুক্রবার দুপুরে টুকু মিয়ার ওপর এমন তান্ডব চালানো হয়। একই এলাকার সরকারি দলের সন্ত্রাসী মুসা তালুকদারের কাছে কমদামে তরমুজ বিক্রিতে রাজি না হওয়ায় মারধর করে তরমুজ লুটে নেয়া হয়েছে। টুকু বর্তমানে তার মাকে নিয়ে বিচারের আশায় কলাপাড়া শহরে দৌড়ঝাপ করছে। কৃষক টুকু জানান, মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার। সাগরপারে কাউয়ারচরে নিজের এক একর ২০ শতক জমিতে অনেক কষ্ট করে তরমুজের আবাদ করেন। ফলনও ভাল হয়েছে। এখন বিক্রির সময়। স্থানীয় সেলিম তালুকদারের ছেলে সন্ত্রাসী মুসা তালুকদার সকল তরমুজ মাত্র ৩৭ হাজার টাকায় কেনার জন্য প্রস্তাব দেয়। কিন্তু নগদ টাকা না দেয়ায় টুকু অপর এক বেপারির কাছে তরমুজ ৩৮ হাজার টাকায় বিক্রি দেয়। কিছু তরমুজ চাপলী বাজারে আনেন। বাকি তরমুজ আনার জন্য বাড়ি গেলে পথে আটকে  টুকুকে মারধর করে তরমুজ লুটে নেয়। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, তার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। আহত টুকু কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!