রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটা মহাসড়কে গণপরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযান; দু’বাস চালককে দন্ড

কুয়াকাটা মহাসড়কে গণপরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযান; দু’বাস চালককে দন্ড

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রী বাহী গণপরিহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত দু’বাস চালককে ৬ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেছে। বুধবার দুপুরে কলাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত বাস চালকরা হল বরগুনা সদর উপজেলার কেজি স্কুল রোডের মজিবুর রহমান (৪২) ও আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মো: হেলাল (৩২)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে জানান, কুয়াকাটা মহাসড়কে চলমান গনপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত বাস চালক মজিবুরকে ৫হাজার ও হেলালকে ১হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা তাদের জরিমানার টাকা প্রদান করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮এর ২৪(১)ধারা ২৪(২)ধারা মতে এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!