আমতলীতে জেলেদের মাঝে চাল বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে জেলেদের মাঝে চাল বিতরন

আমতলীতে জেলেদের মাঝে চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ
ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। রবিবার আমতলী পৌরসভার উদ্যোগে এ চাল বিতরন করা হয়। পৌর মেয়র মতিয়ার রহমান চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম। এ সময়ে মা ইলিশ শিকার, আহরন, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে। রবিবার আমতলী পৌরসভার উদ্যোগে ৪’শ ৯৬ জন জেলেদের মধ্যে চাল বিতরন করা হয়। চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব আবুল কালাম আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুন কুমার ভক্ত, কাউন্সিলর জিএম মুছা, মোঃ হাবিবুর রহমান, আশ্রাফুজ্জামান রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সামকুল হক চৌকিদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন ও লিপি বিশ্বাস প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছেন। ওই চাল জেলেদের মাঝে বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!