রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
বরিশালে র‌্যাবের হাতে ২৩৬০ বোতল ফেনসিডিলসহ আটক-২

বরিশালে র‌্যাবের হাতে ২৩৬০ বোতল ফেনসিডিলসহ আটক-২

বরিশাল অফিসঃ 

বরিশালে নগরের সিঅ্যান্ডবি রোডে অভিযান চালিয়ে ২ হাজার ৩৬০ বােতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার বকশি চাঁদপুর এলাকার সাত্তার গাজীর ছেলে মাে. সােহেল গাজী (২৮) ও ভাঙ্গা থানার চুমুরন্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে মিঠু (২৫)।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নগরের র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহ থেকে কাভার্ডভ্যান করে ফরিদপুরের ওপর দিয়ে গৌরনদী হয়ে ফেনসিডিল ও গাঁজা নিয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছে। এর ভিত্তিতে সকালে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সিঅ্যান্ডবি রােডে চেকপােস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। তল্লাশির একপর্যায়ে ‘মেসার্স এমআরসি লিমিটেড’ লেখা একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দেয়। এসময় কাভার্ডভ্যানটি রেখে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এর তাদের দেওয়া তথ্যমতে কাভার্ডভ্যানের ভেতরে তল্লাশি করে ২ হাজার ৩৬০ বােতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মাে. আল-মামুন শিকদার বাদী হয়ে মহানগরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!