সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক সম্মাননা পেলেন কলাপাড়ার কাউন্সিলর বিথী 

সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক সম্মাননা পেলেন কলাপাড়ার কাউন্সিলর বিথী 

আপন নিউজ রিপোর্টঃ
উপকুলীয় অঞ্চলে দুর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ কলাপাড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর উম্মে তামিমা বিথী সিপিপি-র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে।
গত মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে এ সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র দেয়া হয়।
জানাগেছে, গত ১৩ অক্টোবর ছিল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ওই দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ওসামানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদান করেছেন। ওই অনুষ্ঠানে সারা দেশে দুর্যোগকালীন সময়ে সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ ৫ জনকে সম্মামনা পুরুষ্কার দেয়া হয়। কাউন্সিলর উম্মে তামিমা বিথী দীর্ঘদিন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী কলাপাড়া উপজেলা সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। বন্যা, জলোচ্ছাস ও মহামারীসহ বিভিন্ন দুর্যোগে কাউন্সিলর উম্মে তামিমা বিথী অসামান্য অবদান রেখেছেন। তারই স্বীকৃতি স্বরুপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কাউন্সিলর উম্মে তামিমা বিথীকে উপকলীয় অঞ্চলের সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হিসেবে মনোনিত করেন। শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হিসেবে মনোনিত হওয়ায় তাকে সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!