কলাপাড়ায় খাদ্য সামগ্রী ও নগদ টাকা নিয়ে রুমিনার বাড়ি হাজির দুই যুবক | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় খাদ্য সামগ্রী ও নগদ টাকা নিয়ে রুমিনার বাড়ি হাজির দুই যুবক

কলাপাড়ায় খাদ্য সামগ্রী ও নগদ টাকা নিয়ে রুমিনার বাড়ি হাজির দুই যুবক

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় রুবিনার পরিবারের জন্য খাদ্য ও নগদ টাকা নিয়ে বাড়ি হাজির এক ব্যবসায়ী ও হোটেল কর্মচারী।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে রুবিনার পরিবারের হাতে ওই নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট কালাম হোটেলের বয় মিন্টু ও ব্যাবসায়ী মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন ও আন্ধারমানিক পত্রিকার সম্পাদক মো. হাসান পারভেজ।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে বসত রুবিনা ও সাত বছর ধরে শিকলবন্দী মানসিক ভারসাম্যহীন মা ডলি বেগম। সত্তোরোর্ধ বৃদ্ধা নানী আছিয়া বেগম ও পঞ্চাশোর্ধ মানসিক ভারসাম্যহীন খাল ফাতেমা।
রুবিনা ভোরের আলো ফুটতেই মাকে গাছের সাথে শিকলে বেঁধে, খালাকে ঘরে আটকে বৃদ্ধা নানীকে সঙ্গে নিয়ে কখনও এ গ্রাম থেকে অন্য গ্রামে দু’মুঠো ভাতের জন্য, কখনও মা-খালার চিকিৎসার টাকা জোগাড়ের জন্য। রুবিনার জন্মের আগেই তার বাবা নিরুদ্দেশ। শীতের কুয়াশার মত তার ভবিষ্যৎ ধোঁয়াশা হলেও পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত রুবিনাকেই সামলাতে হচ্ছে তার পরিবারকে।
উল্লেখ্য, একাত্তর টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজুর প্রতিবেদক নয় বছরের রুবিনার ভবিষৎ এখন কুয়াশার মতো ধোঁয়াশা। পলিথিন ও তালপাতার ছোট্র ঝুপড়ি ঘর তার। এই ঘরে শুয়ে চাঁদের আলো, বৃষ্টির প্রথম স্পর্শ তাকে উপভোগ করতে হয় প্রতিরাতেই। আর বিদ্যুত না থাকায় অমাবশ্যার অন্ধকার তার নিত্য সঙ্গী।
সেই ঘরে শিকল বন্দী তার মা, মানসিক ভারসাম্যহীন খালা ও সত্তোরোর্ধ নানীকে নিয়ে রুবিনার সংসার। ঘর নেই। জন্মের পর বাবার মুখ দেখেনি। সে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না মা ও খালাও। কেউ কি নেই রুবিনার পাশে দাড়ানোর। এই শীতে ওদের ঘর দরকার। ঘুমানোর লেপ, তোষক দরকার। কিন্তু যেখানে দুমুঠো ভাতের জন্য তাকে সংগ্রাম করতে হচ্ছে সেখানে এতো কিছু কীভাবে সে সংগ্রহ করবে। ওই প্রতিবেদক দেখে এই যুবকেরা নিজের অর্থ দিয়ে তাদেরকে খাদ্য ও নগদ টাকা দিয়ে আসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!