শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
শার্শায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ১২ আসামি গ্রেপ্তার

শার্শায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ১২ আসামি গ্রেপ্তার

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

যশোরের শার্শা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতক ১২ জন আসামিকে গ্রেপ্তার করে শার্শা থানার পুলিশ।

গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামিরা হলেন, ১. মোঃ আক্তারুজ্জামান তুহিন (৩২), পিতা-আঃ সামাদ, গ্রাম-যাদবপুর, ২. মোঃ শিপন হোসেন (৩২), পিতা-মোঃ ইউনুছ আলী, গ্রাম-বড় নিজামপুর, ৩. মোঃ রাজু গোলদার (৪২), পিতা-মৃত রমজান গোলদার, গ্রাম-যাদবপুর, ৪. মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ইউসুফ আলী, গ্রাম-কাশিয়ানী, ৫. মোঃ ইউনুস আলী (৩৭), পিতা-মোঃ আঃ হামিদ, গ্রাম-আমলাই, ৬. মোঃ মোংলা (৩৬), পিতা-মৃত আসাদ আলী মোল্যা, গ্রাম-পাকশিয়া, ৭. মোঃ ইকবাল আহম্মদ (৩৭), পিতা-ফজলুল হক, গ্রাম-পাকশিয়া, ৮. রেজা আল-নোমান (৩৭), পিতা-মোঃ আশরাফ আলী, গ্রাম-বাগুড়ী, ৯. মোঃ তরিকুল ইসলাম (২০), পিতা-মৃত আজিজুল ইসলাম, গ্রাম-বাগুড়ী, ১০. মোঃ শাহিন হোসেন (৩০), পিতা-মৃত কাবিল হোসেন, গ্রাম-কাজির বেড়, ১১. মোঃ মফিজুর রহমান (৩৬), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-উলাশী, ১২. মোঃ মাসুম বিল্লাহ, পিতা-আঃ লতিফ, গ্রাম-মহিষা।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!