শার্শায় এক নারী চার কেজি গাঁজাসহ আটক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
শার্শায় এক নারী চার কেজি গাঁজাসহ আটক

শার্শায় এক নারী চার কেজি গাঁজাসহ আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শা ছোট মান্দারতলা গ্রাম থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চার কেজি গাঁজাসহ মোছাঃ মনি আক্তার (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করে শার্শা থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত নারী মোছাঃ মনি আক্তার হলেন, যশোর কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর আমড়াতলা গ্রামের মোঃ আব্দুল আজিজ খাঁনের মেয়ে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামস্থ শিমুলতলা মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মোছাঃ মনি আক্তার নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেন।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (২০ ডিসেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!