বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
কলাপাড়ার ধুলাসার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম ‘আইজি ব্যাজ’ পেলেন

কলাপাড়ার ধুলাসার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম ‘আইজি ব্যাজ’ পেলেন

আপন নিউজ ডেস্কঃ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে দক্ষতার স্বীকৃতি ‘আইজি ব্যাজ’ পেলেন কলাপাড়ার কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি এবারের পুলিশ সপ্তাহে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশের ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর কাছ থেকে এ সম্মান অর্জন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বর্তমানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, ঢাকায় উপ-পরচিালক হিসেবে কর্মরত আছেন। তিঁনি কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নূতন পাড়া গ্রামের সন্তান। তাঁর বাবা মোঃ আঃ রাজ্জাক হাওলাদার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।

মোঃ জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা ও গবেষণা বিষয়ে ২০০১ সালে কৃিতত্বের সাথে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন শেষে ২০০৫ সালে ২৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ডিএমপি, ঢাকা জেলা, পিএসটিএস, বেতবুনিয়া এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র‌্যাব ৩, টিকাটুলি, ঢাকায় কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বরগুনা এবং ঝালকাঠি জেলায় কর্মরত ছিলেন।

তিঁনি দুই বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দু’টি দেশ যথাক্রমে আইভরিকোস্ট এবং দারফুর সুদানে বাংলাদেশ পুলিশ কন্টিজেন্টের অপারেসন্স অফিসার ও ডেপুটি কমান্ডার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। দু’বার জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন। এসব কাজের ধারাবাহিকতায় এবারের পুলিশ সপ্তাহে তাঁকে (IGP EXEM PLARY GOOD SERVIS BADGE) সংক্ষেপে আইজি ব্যাজ প্রদান করেন পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!