আমতলীতে গাছের সঙ্গে শত্রুতা; অর্ধ-শতাধিক গাছের চারা কর্তন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলীতে গাছের সঙ্গে শত্রুতা; অর্ধ-শতাধিক গাছের চারা কর্তন

আমতলীতে গাছের সঙ্গে শত্রুতা; অর্ধ-শতাধিক গাছের চারা কর্তন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের জাকারিয়া আহম্মেদ নামের এক ব্যক্তির বাগানের বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এ ঘটনায় আমতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে। সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের কামাল পাশা চৌকিদারের ছেলে জাকারিয়া আহম্মেদ চৌকিদার গত দের বছর পূর্বে ৪০ শতাংশ জমিতে চার শতাধিক মেহগনি, চাম্বল ও রেইন্ট্রি গাছ রোপন করেন। গত রবিবার রাতে ওই গাছ থেকে অন্তত অর্ধ- শতাধিক মেহগনি ও চাম্বল গাছের চারা দুর্বৃত্ত¡রা কেটে ফেলে। এ ঘটনায় বাগান মালিক জাকারিয়া আহম্মেদের ভাই সোহাগ চৌকিদার অজ্ঞাত নামা আসামী করে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। সোমবার পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বাগানের মেহগনি ও চাম্বল গাছ কেটে ফেলেছে। গাছের কাটা ডাল পালা মাটিতে পড়ে আছে।
জাকারিয়া আহম্মেদ বলেন, শত্রুতাবসত দুর্বৃত্ত¡রা গাছ কেটে ফেলেছে। যারা এমন কাজ করেছে তাদের শাস্তি দাবী করছি।
সোহাগ চৌকিদার বলেন, শত্রæতা আমার ভাইয়ের ক্ষতি সাধনের জন্য এমন জঘন্য কাজ করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।
আমতলী থানার এস আই মোঃ সলিমুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু গাছ কেটে ফেলেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!