সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
৯৯৯এ ফোন করে কলাপাড়ার স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ উদ্ধার

৯৯৯এ ফোন করে কলাপাড়ার স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ উদ্ধার

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার নীলগঞ্জ আবাসনের জেলে সিরাজ হাওলাদারের মেয়ে জায়েদা বেগম (৩০) পাষণ্ড স্বামী বাবুল মৃধার নির্যাতনের শিকার ৯৯৯এ ফোনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ২ টায় এ অমানুষিক নির্যাতন করা হয়।
তার মা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষন পরে পার্শ্ববর্তী উপজেলার আমতলী থানার পুলিশ এঘটনার স্থানে গিয়ে দুই সন্তানের গৃহবধূকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর তাঁর পরিবার তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে কলাপাড়া হাসপাতালে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার মা রাশেদা জানান, মানুষের বাড়ি বাড়ি কাজ করে ১৫ হাজার টাকা, স্বর্ণ সহ বিভিন্ন মালামাল দিয়ে আমতলীর খুড়িয়া খেয়াঘাটের চন্দন মৃধার ছেলে বাবুল মৃধার সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে দিয়েছি। তার দুটি সন্তান রয়েছে, ছেলে তামিম (৭) ও মেয়ে তায়িবা (৫)।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে সালিশি করা সত্ত্বেও কিছুতেই এই নির্যাতন থামছে না। সর্বশেষ মঙ্গলবার স্থানীয়দের মাধ্যমে জানতে পারে তার মেয়েকে মারধর করে ঘরের আর সাথে বেঁধে রাখে, এ খবরে অনেকের সহযোগিতা চাওয়া হলো সহযোগিতা না পেয়ে তিনি ৯৯৯ এ নাম্বারে ফোন দিলে আমতলী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
পরে তার মেয়েকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: মো: ইকবাল হোসেন বলেন, শরীরে বিভিন্ন স্থানে  মারধর চিহ্ন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!