মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
তালতলীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ মুয়াজ্জিমের বিরুদ্ধে মামলা

তালতলীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ মুয়াজ্জিমের বিরুদ্ধে মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
তালতলীতে ১১ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তালতলী সরকারী কলেজের নৈশ প্রহরী মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। রবিবার রাতে থানায় এ মামলা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দির নিয়ে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন।
জানাগেছে, উপজেলার ফায়ার সার্ভিস এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন শিশু কন্যা ও তার মা। মা একটি বে-সরকারী এনজিওতে গৃহপরিচালিকার কাজ করেন। ওই শিশু কন্যা একাই বাসায় থাকে। বরিবার দুপুরে তালতলী সরকারী কলেজের নৈশ প্রহরী মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা পানি খাওয়ার কথা বলে ওই ঘরে প্রবেশ করে। শিশুটি পানি নিয়ে আসার সাথে সাথে শিশুটিকে ধরে ঘরের মধ্যে নিয়ে জোড়পুর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে গোলাম মোস্তফা পালিয়ে যায়। এ ঘটনার বরিবার রাতে শিশুটির মা বাদী হয়ে গোলাম মোস্তফার বিরুদ্ধে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে জবানবন্দির জন্য মঙ্গলবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন শিশুটির জবানবন্ধি রেকর্ড করেছেন।
শিশুটির মা বলেন, সাথে নৈশ প্রহরীর আমার ছোট মেয়ের সাথে এমন জঘন্য কাজের শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, শিশুটিকে উদ্ধার করে জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!