আমতলীতে ৭৫০ জেলে পেল সরকারী চাল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলীতে ৭৫০ জেলে পেল সরকারী চাল

আমতলীতে ৭৫০ জেলে পেল সরকারী চাল

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের জাটকা আহরণ থেকে বিরত থাকা ৭’শ ৫০ জন জেলে বিশেষ ভিজিএফ চাল পেয়েছেন। বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান খেকুয়ানী বাজারে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষে গত বছর নভেম্বর মাসে জাটকা আহরণ নিষিদ্ধ করে সরকার। নভেম্বর থেকে শুরু করে আগামী জুন মাস পর্যন্ত চলবে এ কার্যক্রম। ৮ মাস জাটকা আহরনে বিরত থাকা জেলেদের জন্য  ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল, মে এ চার মাসের খাদ্য সহায়তা বরাদ্দ দেয় সরকার। প্রত্যেক জেলেকে মাসে ৪০ কেজি করে চাল দেয়া হবে। আমতলী উপজেলায় ৩ হাজার জেলে এ খাদ্য সহায়তা পাবে। বুধবার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৭’শ ৫০ জন জেলেদের মাঝে ফেব্রæয়ারী মাসের চাল বিতরন করা হয়। এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রত্যেক ইউনিয়নের জেলেদের এ চাল দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ইউনিয়নের ৭’শ ৫০ জন জেলেদের প্রত্যেককে ৪০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে সরকার ৮ মাস জাটকা আহরন নিষিদ্ধ করেছে। এই ৮ মাসের মধ্যে চার মাস জেলেদের বিশেষ খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!